কানাইঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালিক (৪৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিক ওই ইউনিয়নের তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে আব্দুল মালিক ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দিনের একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় ওই ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন আব্দুল মালিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, বিদ্যুতায়িত হয়ে আব্দুল মালিক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আজকের সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








