বড়লেখা থেকে মহানগর যুবলীগ নেতা দিনার আটক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ PM

বড়লেখা থেকে মহানগর যুবলীগ নেতা দিনার আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১০:৪২:০১ AM

বড়লেখা থেকে মহানগর যুবলীগ নেতা দিনার আটক


সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনারকে আটক করেছে পুলিশে। দিনার এসএমপির মোগলবাজার থানা এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে। 

শুক্রবার রাত ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগের কাশেম নগর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সিলেট মহানগর যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরের একটি বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন টের পেয়ে শুক্রবার মধ্যরাতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে ধরে বড়লেখা থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিগত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। চিনি চোরাচালানকাণ্ড নানা অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর