বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়তে চান এহিয়া আহমদ লিটন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৫:৪৯:৪০ অপরাহ্ন

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়তে চান এহিয়া আহমদ লিটন


সিন্ডিকেট, ঘুষ, মাদক ও দুর্নীতির অপসংস্কৃতি দূর করে একটি বৈষম্যহীন ও উন্নত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার ২ নম্বর ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজসেবক এহিয়া আহমদ লিটন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এহিয়া আহমদ লিটন বলেন, ওয়ার্ডবাসী তাঁকে নির্বাচিত করলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে ওয়ার্ড থেকে সিন্ডিকেট, দুর্নীতি, মাদক ও ঘুষের অপসংস্কৃতি দূর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন সহজেই জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন।

এহিয়া আহমদ লিটন বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর