বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০২:৫২:২৮ অপরাহ্ন

কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তানভির আহমদ (২১)। মৌলভীবাজারের কুলাউড়ায় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর সিলেটে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সফায়ত আলীর ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি কুলাউড়া শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে যাওয়ার সময় একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি নিজের লেন ছেড়ে বিপরীত লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর