সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৬:৫৮:২৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি ইসলামী সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাব হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বানিয়াচং উপজেলা শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরপরই সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের ভাতার আওতায় এনেছেন। সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে সবসময় তাঁদের পাশে থাকার চেষ্টা থাকবে, ইনশা আল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের বানিয়াচং কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফেরদৌস আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা বিএনপির সহসভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফেজ সাইদুর রহমান খান, সিনিয়র সহসভাপতি মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম এবং বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর