শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কাতার থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:০৯:১১ পূর্বাহ্ন

কাতার থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন


কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির আওতায় ২০২৫ সালের ২৫ ডিসেম্বরের জন্য নির্ধারিত কার্গোটি বিদ্যমান চুক্তির মূল্য থেকে ভিন্ন শর্তে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) অনুসারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ০.১০ মার্কিন ডলার।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর