জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে নজর সরকারের: বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ PM

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে নজর সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০২:১৩:৪০ PM

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে নজর সরকারের: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ স্বাভাবিক রাখছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। ছবি: সোহেল আহমেদ


আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব বিভিন্ন দেশে পড়লেও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যাতে নিত্যপণ্যের বাজার অস্থির না হয়, সে জন্য সরকার সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে রেইনকোর্ট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমেরিকার মতো দেশেও জ্বালানি তেলের মূল্য বেড়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানির দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্বাভাবিকভাবেই নিজ দেশেও এর প্রভাব পড়ে।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। বাংলাদেশে সরকার জ্বালানির মূল্য নির্ধারণ করে বলে দাম বাড়ানোর পর এ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া বেশি দেখা যায়।

মন্ত্রীর বক্তব্য, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে। নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইন ঠিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহেরে চৌধুরী শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর