মীরবক্সটুলায় তিন ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ AM

মীরবক্সটুলায় তিন ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৬:২৩:২৮ PM

মীরবক্সটুলায় তিন ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা


সিলেট মহানগরীর মীরবক্সটুলা এলাকায় অনুমোদনহীন ঔষুধ ও বেবি ফুডস বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

জেলা প্রশাসন সূত্র জানায়, মীরবক্সটুলা এলাকার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ঔষুধ ও বেবি ফুডস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার টাকা, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার টাকা এবং সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে আদায় করা হয় ৪৮ হাজার টাকা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, ‘অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ঔষুধ বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর