সোনার গহনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM

সোনার গহনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ১০:৩৫:০৭ AM

সোনার গহনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা


দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপার গহনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দরে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ কিনতে খরচ হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নির্ধারিত নতুন দামে সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সময়ে নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার গহনা এই দামেই বিক্রি হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়।

সনাতন পদ্ধতিতে তৈরি এক ভরি সোনার গহনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

রুপার গহনার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নতুন দর। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৮২ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর