হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ PM

হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৭:০৪:১৮ PM

হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার উচাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় বদরুল করিম দুলাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বদরুল করিম দুলাল সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা মৃত জিতু মিয়া মাস্টারের ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান।

তার বিরুদ্ধে সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, সম্প্রতি বদরুল করিম দুলাল এলাকায় ফিরে এসে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে উচাইল বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর