গুলশানে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; রাবার বুলেট ছুড়ল পুলিশ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ PM

গুলশানে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; রাবার বুলেট ছুড়ল পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৬:৩৩:৪১ PM

গুলশানে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; রাবার বুলেট ছুড়ল পুলিশ


রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের পর মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এ সময় মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।

ওসি দাউদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর