বন্দরবাজারে চোরাই মালামালসহ আটক ৩
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ PM

বন্দরবাজারে চোরাই মালামালসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১২:০৮:০৫ PM

বন্দরবাজারে চোরাই মালামালসহ আটক ৩


সিলেট নগরের বন্দরবাজারে চুরি হওয়া মালামাল উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাহপরান থানার জালাল নগরের দেলোয়ার হোসেন ও ছাতুন বেগমের ছেলে মো. রাসেল আহমদ ওরফে আবু বক্কও (৩৫), হাতুড়া পীরেরবাজারের আনিছ মিয়া ও ফাতেমা বেগমের ছেলে আবুল কালাম (২৮) এবং রাফিজ আলীর ছেলে আফজাল হোসেন (২৩)।

পুলিশ জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডের থানায় মামলা (নং ৪/২/৯/২৬) দায়ের করা হয়েছে। পরে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর