সিলেটে নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

সিলেটে নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৫:০৮:৫১ PM

সিলেটে নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁওয়ে নিজ বসতঘর থেকে জমির আলী (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পরিবারের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জমির আলী ওই গ্রামের করম আলীর ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছোরা দিয়ে গলা কেটে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে জমির আলীর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানিয়েছেন, জমির আলী মানসিক বিকারগ্রস্থ ছিলেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোরা দিয়ে গলা কেটে জমির আলী আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর