কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৫:৪৭:৫৮ PM

কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১


সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পর এক তরুণীকে প্রায় ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা হওয়ার পর নাঈম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাঈম কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদপূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া গ্রামের আবদুর রহমান ডালুর ছেলে।

পুলিশ জানায়, শেরপুর জেলার ওই তরুণী প্রায় ৯ মাস পূর্বে সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে হায়দ্রাবাদ যান। সেখানে তিনি কাপড়ের ব্যবসা করতেন। পরে ২০ আগস্ট জাহাঙ্গীর নামের তার এক মামার সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

এ সময় বিএসএফ তরুণী ও তার মামা জাহাঙ্গীরকে আটক করে। তবে তরুণীর কান্নাকাটির কারণে তাকে কারাগারে না পাঠিয়ে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

রাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর দনা পাত্তিছড়া গ্রামের শানুর আহমদ (৩০), নাঈম উদ্দিন (২২), কাওছার আহমদ (৩০), দনা রাঙ্গিছড়া গ্রামের হুসাইন আহমদ (২৪), রিয়াজ উদ্দিন (৩০) ও দনা রাতাছড়া গ্রামের ইকবাল আহমদের (২৮) সঙ্গে ওই তরুণীর দেখা হয়। তারা তাকে নিজবাড়ি শেরপুরে পৌঁছে দেওয়ার কথা বলে শানুরের বাড়িতে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, সেখানে তরুণীকে প্রায় ১০ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য নাজিম মেম্বারের সহায়তায় তিনি মুক্ত হন। এরপর বুধবার কানাইঘাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা দায়েরের দিনই পুলিশ মামলার ২নং আসামি নাঈম উদ্দিনকে গ্রেফতার করে।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার নাঈমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর