মাধবপুরের ‘তাজ মহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১০
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM

মাধবপুরের ‘তাজ মহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০২:২৪:০২ PM

মাধবপুরের ‘তাজ মহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১০


হবিগঞ্জের মাধবপুর বাজারের আলোচিত ‘তাজ মহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাধবপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, দুপুর ১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, তাজ মহল আবাসিক হোটেলের একটি কক্ষে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নির্দেশে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে আটককৃতরা হলেন, রশিদ (৩১), মো. রুবেল (২৫), সজিব মিয়া (২০), মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), নুরুন্নাহার (৪০), সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং সুরঞ্জিত পাল সোহেলকে আটক করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মাধবপুর বাজারের ওই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা আলোচনা থাকলেও পুলিশের বুধবারের অভিযানকে কেন্দ্র করে তা আবারও আলোচনায় এসেছে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাজ মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর