গোয়াইনঘাটের সব সড়ক আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হবে : আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ PM

গোয়াইনঘাটের সব সড়ক আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হবে : আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৫:১৫:৩৩ PM

গোয়াইনঘাটের সব সড়ক আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হবে : আরিফুল হক চৌধুরী


গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে গোয়াইনঘাটে পৌঁছে তিনি উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সালুটিকর-বঙ্গবীর সড়কের আরসিসি ঢালাইয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে গুরুকচি-বঙ্গবীর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন। এছাড়া গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি সোনারহাট-পিরিজপুর সড়কের সংস্কার কাজও পরিদর্শন করেন তিনি।

এসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট উপজেলার সকল সড়ক পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নীত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন সড়কের নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হবে।

তিনি আগামী এক মাসের মধ্যে কাজের ‘ফিটবেগ’ দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর