গোলাপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হক উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের লুদু মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এনামুল হকের বিরুদ্ধে, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি এনামুল হককে বুধবার রাতে মীরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
গোলাপগঞ্জ প্রতিনিধি 








