সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ AM

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০৫:৩৮:২৯ PM

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি


টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি কিছু বৃদ্ধি পেলেও জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে।

বুধবার সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিন অনুযায়ী, সুরমা নদীর ছাতকে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৮.১৯ মিটার, যা বিপৎসীমার ০.৫১ মিটার নিচে। দিরাই স্টেশনে পানির স্তর বেড়ে ৫.৯৫ মিটার হয়েছে, যা বিপৎসীমার ০.৬০ মিটার নিচে রয়েছে।

এদিকে সুনামগঞ্জ স্টেশনে পানির স্তর ৬.৯৬ মিটার, যা বিপৎসীমার ০.৮৪ মিটার নিচে। লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৬০ মিটার, যা বিপৎসীমার ১.৪৫ মিটার নিচে অবস্থান করছে।

অন্যদিকে জগন্নাথপুর স্টেশনে পানির স্তর ৬.৩৭ মিটার এবং সোলামানপুর স্টেশনে ৬.২৫ মিটার রেকর্ড করা হলেও এসব স্টেশনের বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।

বৃষ্টিপাতের হিসাবে গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ৪০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ডেরাই এলাকায়। এছাড়া সুনামগঞ্জে ৮৩ মিলিমিটার, ছাতকে ৪৭ মিলিমিটার এবং লরারগড়ে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার প্রধান নদ-নদীর পানি কয়েকটি স্টেশনে ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও এখনো কোনো স্টেশনেই বিপৎসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ৪০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিরাই এলাকায়। এছাড়া সুনামগঞ্জে ৮৩ মিলিমিটার, ছাতকে ৪৭ মিলিমিটার এবং লরারগড়ে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি আরও বলেন, জেলার প্রধান নদ-নদীর পানি কয়েকটি স্টেশনে ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও এখনো কোনো স্টেশনেই বিপদসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর