জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা ও সংবর্ধনা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ AM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা ও সংবর্ধনা

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০৫:৩৬:১০ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা ও সংবর্ধনা


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহত ও আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও অবদানের প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, জেলা এনসিপি নেতা রায়হান আলম সাজু, শিক্ষক আব্দুল হেকিম, অসীম কান্তি তালুকদার এবং হাফসা বেগম।

আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে জুলাই আন্দোলনে নিহত বিয়ানীবাজারের তিন শহীদের কবর জিয়ারত করা হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর