ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলার ফলে আংশিকভাবে ধসে পড়া একটি ভবনে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
কিয়ভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের প্রথম এবং দ্বিতীয় তলা আংশিকভাবে ধসে পড়েছে এবং কিছু গুদামেও আগুন লেগেছে।
রয়টার্সের জানায়, এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। রাশিয়া সাম্প্রতিক রাজধানীর ওপর হামলা বাড়িয়েছে, অন্যদিকে ইউক্রেনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দীর্ঘস্থায়ী ঘাটতি রয়েছে, যা শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি বেগে চলে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








