শ্রীমঙ্গলে দোকান থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ AM

শ্রীমঙ্গলে দোকান থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৯:০৩:২৯ PM

শ্রীমঙ্গলে দোকান থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী সড়কের একটি দোকান থেকে ঘরগিন্নি (ব্যান্ডেড উলফ স্নেক) সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সাগরদিঘী সড়কের দীপালী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পীযুষ পালের দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়।

পীযুষ পাল জানান, দোকানে সাপটি দেখতে পান। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এসে সাপটি উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ঘরগিন্নি সাপ বিষধর নয়। এটি মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। ইঁদুর ও ছোট সরীসৃপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে উদ্ধারকারী সংস্থা বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর