‘আমার অধ্যায় শেষ’- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ AM

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন

‘আমার অধ্যায় শেষ’- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৮:১২:০৬ PM

‘আমার অধ্যায় শেষ’- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের


২০২৬ বিশ্বকাপের ব্যর্থতার পর হলুদ জার্সিতে নিজের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন নেইমার জুনিয়র। ভক্ত-সমর্থকেরা অপেক্ষা করছিলেন, হয়তো বিশ্বকাপের পর সিদ্ধান্ত বদলাতে পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে আবারও ঘোষণা দিয়ে জানিয়েছেন, ব্রাজিলের হয়ে পথচলা শেষ তাঁর।

বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো টুর্নামেন্টে মাত্র অল্প কিছু মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন সান্তোসের এই তারকা। নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটিও আসে তার পা থেকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে সরাসরি নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার সব রোমাঞ্চকর অধ্যায় এখন শেষ। আমি সেখানে ইতিহাস তৈরি করেছি এবং তাতেই আমি অত্যন্ত সুখী।’

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে আবারও কথা বলেন নেইমার। সান্তোস তারকা নিশ্চিত করেছেন, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে নিজের পথচলা প্রসঙ্গে ফুট মেরকাতোকে নেইমার বলেন, ‘আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

১৬ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের ইতিহাস সর্বোচ্চ ১৩০ ম্যাচে ৮০টি গোল এবং ৫৯টি অ্যাসিস্ট নেইমারের নামের পাশে। তবে আক্ষেপ জাতীয় দলের হয়ে ট্রফি জিততে না পারা। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর