টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল ভারত
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৮ AM

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৯:৩২:৫৫ AM

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল ভারত


টি-টোয়েন্টিতে ২০০ রান করা যেন ভারতের জন্য এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি ২০০ পেরোনো ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রানের ইনিংসের নতুন রেকর্ড গড়েছে তারা।

শনিবার হারারেরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান তোলে ভারত। ২০২৬ সালে এটি তাদের নবম ২০০ বা তার বেশি রানের ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে এর আগে কোনো দল এতবার দুইশ ছাড়াতে পারেনি। এর আগে ২০২৪ সালে ভারতই এক বছরে আটবার ২০০ পেরিয়ে রেকর্ড গড়েছিল। এবার সেই কীর্তিকে ছাড়িয়ে গেল শ্রেয়াস আইয়ারের দল। বছরের এখনও পাঁচ মাসের বেশি সময় বাকি থাকায় রেকর্ডটি আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে।

২০২৪ ও ২০২৬—দুই বছরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। দুই আসরেই শিরোপা জিতেছে ভারত। তবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের নেতৃত্বের সেই দল যেখানে ২৬ ম্যাচে নয়বার দুইশ ছুঁয়েছিল, সেখানে বর্তমান দলটি মাত্র ২৩ ম্যাচেই একই মাইলফলকে পৌঁছে গেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রাখেন ঈশান কিষান। ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে ২৯ বলে অপরাজিত ৬০ রান করেন তিলক ভার্মা।

২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারতের হয়ে অভিষেক শর্মা নেন ৩ উইকেট, দুটি করে উইকেট পান প্রিন্স যাদব ও যশ ঠাকুর।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর