জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক জব্দ, বিজিবি-শ্রমিক উত্তেজনায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ PM

জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক জব্দ, বিজিবি-শ্রমিক উত্তেজনায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৬:৩৭:২৫ PM

জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক জব্দ, বিজিবি-শ্রমিক উত্তেজনায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ


জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবৈধ পাথর বোঝাই ৪টি ট্রাক জব্দকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোব্দ শ্রমিকরা।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ছুটির দিন থাকায় দুর্ভোগ পড়েন পযর্টকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। 

জানা গেছে, ৪৮ বিজবির শ্রীপুর বিওপির টহলটিম শুক্রবার ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৪টি পাথর বোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাক গুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর সরিয়ে ফেলে। তবে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে।

ট্রাক আটকের জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। প্রায় দুই ঘন্টা পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে মারধর করে আহত করে এবং গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে চারটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ট্রাকগুলো আটক করেন। এসময় শ্রমিকরা মব সৃষ্টি করে বিজিবির উপর হামলার চেষ্টা করে। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে এক রাউন্ড শর্টগান ফায়ার করা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, শ্রমিকরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বার বার বিজিবির উপর আক্রমণ করার চেষ্টা করে। বিজিবি চারটি ট্রাক আটক করে রাখলেও শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যায়। একটি ট্রাক বিজিবি সদস্যরা আটকাতে সক্ষম হয়েছে। 

তিনি আরও বলেন, শ্রমিকরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছিল। শুক্রবা এই রোডে অনেক পর্যটক আটকা পড়েছিল। তারা সবাই দেখেছে কিভাবে মব সৃষ্টি করে বিজিবির উপর হামলার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের সিলেটের জন্য ভালো সিগন্যাল না। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। তিনি বলেন, যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর