সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৯ AM

সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০৬:৪০:৪৫ PM

সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ


কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। 

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে এসেছিলেন তাঁরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তাঁদের মধ্যে তিনজন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তাঁরা। এ সময় অন্য দুজন সাঁতরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাঁকে উদ্ধারে কাজ করছেন।

এ বিষয়ে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে চেষ্টা করছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর