সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে তারা এই স্মারকলিপি জমা দেন।
বুধবার সকালে প্রথমে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন। পরে দুপুরে সুনামগঞ্জ শহরে গিয়ে হাসপাতাল চালুসহ দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন তারা।
এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, শাহ পরান ভুঁইয়া, মো. এহসান, মো. ইমতিয়াজ, মো. নিরব, প্রিতম রাজবংশী প্রমুখ।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি 








