মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৩ PM

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৭:৫১:২১ PM

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার দূপুরে পুলিশ সুপার হল রুমে মৌলভীবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, রাতে শহরের বিভিন্ন স্থানে কিশোরদের আড্ডা ও অনলাইন জুয়া, মাদক, ছিনতাই, যানজট, ফেসবুক আইডি খোলে গুজব ও অপপ্রচার, শহর ও মৌলভীবাজার জেলা জুড়ে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, সীমান্তে পুশইন, অবৈধ ও বেপরোয়া গাড়ি চালক, বিকট শব্দে সাইরেন বাজিয়ে শব্দ দুষন, মোটরসাইকেল ও প্রাইভেট কার মহড়া, ফটকা ফোটানো, ইভটিজার, আলোচিত মার্ডার মামলার অগ্রগতি, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা লাগবের পরামর্শ দেন সাংবাদিকরা।

সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের বক্তব্য শোনেন ও তা নিয়ন্ত্রণে আশ্বাস দেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিফ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মৌলভীবাজার জেলা একটি সীমান্তবর্তী জেলা, তাই স্বাভাবিকভাবেই সীমান্ত জেলাগুলোতে কিছু সমস্যা থাকে। যেমন হালকা-পাতলা চোরাচালান। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। সীমান্তবর্তী জেলা মানেই মাদকের একটি বড় সমস্যা থেকে যায়। মাদক আসলে এমন একটি সামাজিক সমস্যা যা সামাজিকভাবে সবাই মিলে প্রতিরোধ না করলে শুধু প্রশাসনের পক্ষে নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা যে অবস্থায় আছে, তার চাইতে আমি আরও ভালো অবস্থানে মৌলভীবাজারকে রেখে যেতে চাই। আর এর জন্য আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আপনাদের পূর্ণ সহযোগিতা একান্ত কাম্য।

একা কোনো প্রশাসনের পক্ষে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। যখন সমাজের বিভিন্ন অংশ, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের অন্যান্য বিভাগ সবাই মিলেমিশে কাজ করতে পারলে, তখনই কেবল আমরা সফলতার মুখ দেখব। একা পুলিশের পক্ষে এগুলো কোনোভাবেই করা সম্ভব নয়।

জেলা হিসেবে মৌলভীবাজার অন্যান্য জেলার তুলনায় অত্যন্ত শান্তিপূর্ণ। দুই-একটা যে সমস্যা আছে। এই ধরনের ছোটখাটো সমস্যা সব জায়গাতেই হয়ে থাকে।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমেদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, বকশী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, নুরুল ইসলাম শেফুল, আহমেদ ফারুক মিল্লাত, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মু.ইমাদ উদ-দীন, মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদ, বিকুল চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ, হোসাইন আহমদসহ সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর