সিলেটে হামে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৭ AM

সিলেটে হামে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৩:০৬:৪৪ PM

সিলেটে হামে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সাত মাস বয়সি তাহমিদা সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা শাহিনুর ইসলামের মেয়ে। এ নিয়ে বায়ুবাহিত এ রোগে বা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ জনে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯০ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া একই সময়ে হাম সন্দেহভাজন আরও ৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৮০ জনের শরীরে হাম রোগের সংক্রমণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর