সিলেটে আগামী ৫ দিনের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই রকম আবহাওয়া বজায় থাকবে। সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজকের সিলেট/এপি









