কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ AM

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৬:৪০:১৩ PM

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে একটি পাহাড়ি ছড়ার থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌলচাঁন উপজেলার ফুলবাড়ি চা-বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে।

সোমবার দুপুরে ফুলবাড়ি চা-বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করার সময় গাছ থেকে ছড়ায় পড়ে মারা গেছেন তিনি।

জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি না ফিরলে বাড়ির লোকজন সারা রাত খোঁজাখুজি করে। সোমবার সকালে খবর আসে, বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ায় একটি মরদেহ আটকে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, মৃতের পরিবার জানিয়েছে, মৌলচাঁন সাঁতার জানতেন না। ছড়ায় পানির স্রোত বেশি থাকায় তিনি পানি থেকে উঠতে পারেননি। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর মূল কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর