বৃক্ষরোপণই জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর উপায়: মিফতাহ্ সিদ্দিকী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ PM

বৃক্ষরোপণই জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর উপায়: মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৪:৩১:৫৯ PM

বৃক্ষরোপণই জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর উপায়: মিফতাহ্ সিদ্দিকী


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ” একটি অত্যন্ত মহৎ ও সময়োপযোগী উদ্যোগ। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানবজীবন ও ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও প্রকৃতিপ্রেম জাগ্রত করবে।

সোমবার রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি গাছ রোপণ শুধু একটি চারাগাছ মাটিতে বসানো নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। তাই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম রফিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লেফটেন্যান্ট মো: মনিরুল ইসলাম (বিএনসিসিও), বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার প্রমূখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর