গোলাপগঞ্জের পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপন (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দেলোয়ার হোসেন দীপন (৩৯) রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে।
সোমবার ভোররাতে উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দীপন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার আসামি।
এ তথ্যটি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম বলে, দেলোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
গোলাপগঞ্জ প্রতিনিধি 








