দোয়ারাবাজারে ৫৫৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ PM

দোয়ারাবাজারে ৫৫৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৭:২৯:০৯ PM

দোয়ারাবাজারে ৫৫৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ


‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।

ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের আওতায় উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৫৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেয়া হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের এএসপি (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক ও উপকারভোগী পরিবার।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর