ভয়াবহ ফাউল করেও কার্ড পেলেন না মেসি
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৬ PM

ভয়াবহ ফাউল করেও কার্ড পেলেন না মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৩:১২:১৫ PM

ভয়াবহ ফাউল করেও কার্ড পেলেন না মেসি


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে অসাধারণ জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ জয়ের পাশাপাশি নতুন করে ইতিহাসের পাতায় নামও লিখিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার এই মনোমুগ্ধকর নৈপুণ্যের মাঝেও ম্যাচের একটি ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে।

আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ওপর ম্যাচের প্রথম ও দ্বিতীয় গোলের মাঝামাঝি সময়ে কঠোর ট্যাকল করেন মেসি। বল নিয়ে ছুটে যাচ্ছিলেন মান্দি। তার ঠিক ডান পায়ের কাফ ও অ্যাকিলিস টেনডনে স্টাডস তুলে আঘাত করেন তিনি। এই ঘটনা দেখে শঙ্কায় ছিলেন দর্শকরা। ভেবেছিলেন এখনই হয়তো মেসিকে দেখানো হবে হলুদ কার্ড বা লাল কার্ড।

তবে পোলিশ রেফারি সায়মন মারকিনিয়াক কোনো কার্ডই দেখাননি তাকে। শুধু ফ্রি-কিক দিয়েই পরিস্থিতি সামাল দিয়েছেন। ফলে ম্যাচ শেষে এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম দিয়েছে নতুন আলোচনার। মেসির এরূপ ট্যাকল শাস্তি পাওয়ার যোগ্য ছিল কি না তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

ফুটবল বিশ্লেষকদের মতে, এ ধরনের ট্যাকলের জন্য হলুদ কার্ডই প্রত্যাশিত সিদ্ধান্ত হতে পারত। মেসি হয়তো ভাগ্যবান ছিল। অনেকেই মনে করছেন এটি সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্যতা রাখে।

এদিকে, মেসি কোনো কার্ড না পাওয়ায় আপাতত নিষেধাজ্ঞার কোনো ঝুঁকিতে নেই। যদি ওই ঘটনায় হলুদ কার্ড দেখানো হতো, তাহলে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে কার্ড ব্যবস্থাপনা নিয়ে তাকে সতর্ক থাকতে হতো। আর লাল কার্ড পেলে সরাসরি পরের ম্যাচেই খেলতে পারতেন না। ফলে আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার ক্ষেত্রে কোনো বাধা নেই। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর