শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৬ PM

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০২:১৯:৩৩ PM

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী


বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই শ্রীমঙ্গল এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। চা শ্রমিক, বিভিন্ন জাতিগোষ্ঠী ও সাধারণ মানুষও এতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর