হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৫ PM

হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০২:৪৮:৪৯ PM

হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।

শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম। নিহত শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে নতুন করে আরও ৬৩ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩১৮ জন রোগীর শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এর আগে স্বাস্থ্য বিভাগের তথ্যে বলা হয়েছিল, সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৫ জন এবং নিশ্চিত হামে আরও চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুর পর মোট সংখ্যা ৬৯ জনে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর