শ্রীলঙ্কার ইনিংসে শেষ সুন্দর বাংলাদেশের হলো। চোখ জুড়ানো ক্ষিপ্রতায় ইনিংসের শেষ বলে দাসুন শানাকাকে রান আউট করলেন লিটন কুমার দাস। সিরিজ নির্ধারণী ম্যাচে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামলো শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাটিং করা সফরকারী দলের কিপার-ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বল খেলে করেছেন ৮৬ রান।লঙ্কানদের আর কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি।
বাংলাদেশের সফল বোলার তাকসিন আহমেদ। ৪ ওভারে স্রেফ ২৫ রান খরচায় ২ উইকেট নেন তিনি।
আজকের সিলেট/ মিমো
ক্রীড়া প্রতিবেদক 








