সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৩:০১:৩৬ PM

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি


আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহস অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্র গুলোতে বাড়ছে নারী ভোটার সংখ্যাও। বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকালে জেলার বিভিন্ন ভোট কেন্দ্র গিয়ে এমন চিত্র দেখা যাচ্ছে।

সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগরের ৯০ বছরের বৃদ্ধা সালগম বিবি বলেন, কে বি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রয়োগ করেছি। জীবনের শেষ ভোট দিতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। আমি চাই যারা ক্ষমতায় যাবেন তারা যেন দেশটাকে সুন্দর করে সাজান।

ভোট দিতে আসা সালমা বেগম বলেন, অনেক প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তবে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি।

ভোট দিতে আসা আরেক নারী ভোটার মার্জিয়া খানম বলেন, পরিবারের সব নারী সদস্যকে নিয়ে এই প্রথম ভোট দিলাম। সত্যি অনেক ভালো লাগছে। মার্জিয়া খানমের মতো সুনামগঞ্জের প্রতিটি ভোট কেন্দ্র আসা নারী ভোটাররা জানালেন, এই প্রথম বিশৃঙ্খলা মুক্ত ভোট দিতে পেরে তারা খুবই খুশি।

মূলত জেলার ৫ টি আসনের ৭২০ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ চলছে। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স, নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন।

সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া গণমাধ্যমকে জানান, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ৫ স্তরের কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৭ টা থেকেই ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নিয়ে উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এবারের নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২২ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর