শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সিলেটে এসএমপির অভিযানে গ্রেপ্তার ২৬, উদ্ধার ইয়াবা-মদ ও বিড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৩:৫১:১১ অপরাহ্ন

সিলেটে এসএমপির অভিযানে গ্রেপ্তার ২৬, উদ্ধার ইয়াবা-মদ ও বিড়ি


সিলেট মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৯ পিস ইয়াবা, ৩০ বোতল ভারতীয় মদ এবং ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

একই সময়ে মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫২টি আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর