শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০৪:১৯:০০ অপরাহ্ন

নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সোহেল মিয়া


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার। জাতীয় নির্বাচন সামনে রেখে এরইমধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকেও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ শুরু হবে। এবার কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইলে থাকবে। নৌবাহিনী ও বিমানবাহিনি ও এপিবিএন সদস্যরা তাদের সহায়তা করবেন। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে আপনারা যদি তথ্য দিতে পারেন, কোনো তথ্য দিলে আমরা কাউকে জানাবো না। কারও দেওয়া তথ্যের মাধ্যমে অস্ত্র উদ্ধার হলে আমরা তাকে পুরস্কার দেব।

সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুরুল হক নুরুর ওপর হামলা খুবই দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা আল্লাহর কাছে দোয়া চাই।

সাদাপাথরকাণ্ডে দুদকের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। দুদকের প্রতিবেদনটি তাদের কাছে যাবে। এ বিষয়ে তারা জানালে আমরা জানবো। আমি এখনও এই ব্যাপারটি জানি না। সাদা পাথর লুটে যারাই দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই যোগ্য। তারা তাদের সমস্যাগুলো নিয়ে ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এসব অস্থিরতার সঙ্গে তৃতীয় পক্ষের কোনো ইন্দন আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর