আওয়ামী লীগ ইন্তেকাল করেছে : নাসের রহমান
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৪ PM

আওয়ামী লীগ ইন্তেকাল করেছে : নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৬:১৪:৪১ AM

আওয়ামী লীগ ইন্তেকাল করেছে : নাসের রহমান


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারী হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। তা-ই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে।‘

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যত বেশি কারাগারে ছিলেন তিনি ততো বেশি মূল্যায়িত হবেন। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ-পদবিতে কমিটিতে স্থান দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শাহাব উদ্দিন, পৌর বিএনপি নেতা মুসাব্বির আলী মুন্নাসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর