বিমানবন্দর এলাকায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ AM

বিমানবন্দর এলাকায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০১:১৭:২৮ AM

বিমানবন্দর এলাকায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মো. রুবেল মিয়া (১৮) স্থানীয় মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে। কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে বিমানবন্দর বাইপাস মোড়ে এদুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে যাচ্ছে।

নিহত রুবেলের চাচা মোঃ শাকিল হোসেন সৌরভ বলেন, আমার ভাতিজা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর