হবিগঞ্জের চুনারুঘাটে দিনব্যাপী গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যদের জন্য একটি নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেওরগাছ ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ নূরুজ্জামান, সিনিয়র টেকনিক্যাল অফিসার কেশব সরকার, মোঃ মোস্তাক আহমেদ, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোঃ আবু ছাইদ, সাংবাদিক কাজী সুজন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা রাজু আহমেদ, আব্দুর রউফ তালুকদার, হালেমা বেগম, জাহাঙ্গীর মিয়া, তাসলিমা আক্তার, আবুল কাশেম চৌধুরী, আয়েশা আক্তার, তাজুল ইসলাম, মরম আলী, মালেকা খাতুন, নুরুল ইসলাম, লিজা আক্তার প্রমুখ।
এ প্রশিক্ষণে ৩০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হয়, যাতে তারা নিজেদের গ্রাম বা অঞ্চলে উন্নয়নমূলক কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারেন।
এ ধরনের প্রশিক্ষণ স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে, যাতে তারা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








