বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করল রেসকিউ লাইফ ফাউন্ডেশন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৭ AM

বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করল রেসকিউ লাইফ ফাউন্ডেশন

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৭:৪৯:০৫ AM

বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করল রেসকিউ লাইফ ফাউন্ডেশন


শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশন। বুধবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দু নূর তুষারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী সেবুল আহমদ, লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না, শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল বাসার, তরুণ সমাজসেবক কাওছার আহমদ বাপ্পি।

এ সময় রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শীতকালীন দুর্দশা লাঘবের লক্ষ্যে রেসকিউ লাইফ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর