শায়েস্তাগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আ ত্ম হ ত্যা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩২ PM

শায়েস্তাগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আ ত্ম হ ত্যা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০২:৫১:২৮ AM

শায়েস্তাগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আ ত্ম হ ত্যা


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নেশার টাকা না পাওয়ায় রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আতিক হাসান (২২) নামে এক যুবক।  মৃত আতিক হাসান শায়েস্তাগঞ্জ পৌরসভার হতদরিদ্র দিনমজুর মো. আমিন আলীর বড় ছেলে।

বুধবার ভোররাতে পৌরসভার চরনুর আহম্মদ (প্রকাশ দাউদনগর) গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আতিক হাসান নেশাগ্রস্ত ছিলেন। নিয়মিত নেশার জন্য টাকা দাবি করতেন, আর না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে ঘরে ভাংচুর করেন।

গত মঙ্গলবার বিকেলে মা-বাবা টাকা না দেওয়ায় তিনি ঘরের টিন ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন। পরে সন্ধ্যার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাতে আর ফেরেননি। পরিবার ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

ভোরবেলা আতিক হাসানের মা বিলকিস আক্তার বাড়ির পাশের কবরস্থানের গাছের ডালে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর