গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৩ PM

গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৩:৪৯:৩৭ AM

গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


গোলাপগঞ্জে ২১৮২ পিস ইয়াবসহ আব্দুল মুতলিব (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‍্যাব-৯)। গ্রেপ্তারকৃত আব্দুল মুতলিব জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর