নরম ও গোলাপি ঠোঁট পেতে মানুন সহজ কিছু অভ্যাস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৬ PM

নরম ও গোলাপি ঠোঁট পেতে মানুন সহজ কিছু অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৯:৪৯:২৮ AM

নরম ও গোলাপি ঠোঁট পেতে মানুন সহজ কিছু অভ্যাস


ত্বকের যত্ন নিলেও অনেকেই ঠোঁটের যত্ন নিতে ভুলে যান। ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায়, কালচে দাগ পড়ে, এমনকি অনেক সময় চামড়া ফেটে রক্তও বের হতে পারে। বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে ঠোঁটের স্বাভাবিক রং হারিয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়।

ঠোঁট সুস্থ রাখতে দামী প্রসাধনীই একমাত্র সমাধান নয়। প্রতিদিনের কয়েকটি সহজ অভ্যাসই ঠোঁটকে রাখতে পারে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।

অনেকেই ঠোঁট শুকিয়ে গেলে জিভ দিয়ে ভিজিয়ে নেন বা ঠোঁট কামড়ান। এতে সাময়িক স্বস্তি মিললেও পরে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়। একইভাবে শুকনো চামড়া টেনে তোলার অভ্যাসও ঠোঁটের ক্ষতি করে এবং ফাটার ঝুঁকি বাড়ায়।

ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে রাতে ঘুমানোর আগে ভালো মানের লিপ বাম লাগানো উপকারী। এতে সারারাত ঠোঁটের ত্বক সুরক্ষিত থাকে এবং সকালে ঠোঁট নরম অনুভূত হয়।

ঠোঁটের মৃত কোষ দূর করতে সপ্তাহে এক থেকে দুই দিন প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। এক চা-চামচ মধু, এক টেবিল-চামচ চিনি এবং এক টেবিল-চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে ঠোঁটে হালকা হাতে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর প্রায় ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ধূমপানের কারণে হওয়া কালচে দাগ কিছুটা হালকা হতে পারে এবং ঠোঁট আরও মসৃণ দেখায়।

বাজারের অনেক লিপ বামে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। চাইলে ঘরেই সহজে একটি লিপ বাম তৈরি করা যায়। সমপরিমাণ নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে হালকা গরম করে মিশিয়ে নিন। ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করুন। নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

ঠোঁটের স্বাভাবিক রঙ ধরে রাখতে ধূমপান কমানো বা ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ ধূমপানের প্রভাব শুধু ফুসফুসেই নয়, ঠোঁটের রঙ ও ত্বকের ওপরও পড়ে।

ঠোঁটের যত্নে নিয়মিত পরিচর্যার বিকল্প নেই। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন আনলেই ঠোঁট দীর্ঘদিন নরম, মসৃণ ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর