সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঞ্জির আলী (৮০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি...রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আঞ্জির আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
বিকেলে ২টা ৩০ মিনিটের সময় শিমুলতলা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর সফর আলী, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুর রউফ, সাংবাদিক শাহ্ মাশুক নাঈম, বিএনপির নেতা ইকবাল হোসেন আকুল, সুরমা ইউনিয়ন ইউপি সদস্য হাসেন আলী, প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








