লাখাইয়ে খাল খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৪ PM

লাখাইয়ে খাল খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৯:২৪:০৯ AM

 লাখাইয়ে খাল খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল


হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১ নং ইউনিয়নের স্বজন গ্রামের কৃষক গনের উপজেলার ১ নং ইউনিয়নের জরিপুর মৌজার অবস্থিত আটার দোনার বিলের ভিতরে প্রায় দেড়শ থেকে দুইশ কের জমি রযেছে, এই জমি থেকে পানি নিষ্কাশনের জন্য একটিমাত্র খাল সেখালটিও বিগত কয়েক বছর ধরে ভরাট হযে যাওযায অনেক জমি পৌষ ও মাঘ মাসে রোপন করা যায না পানি সেচ দিয়ে রোপণ করতে হয়। আবার বৈশাখ মাসে ধান কাটার আগেই বৃষ্টি হলে এই বৃষ্টির পানিতে জমি তলিযে যায। এতে করে আমরা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে প্রতিবছরই কৃষকের ফসল নষ্ট হচ্ছে। এতে করে দেশের খাদ্যশস্যের উপর প্রভাব পড়ছে।

স্বজন গ্রামের কৃষক সামাদ মিয়া জানান এই খাল খনন করা বিশেষ প্রযোজন তিনি বলেন শহীদ বৈশাখ মাসে বৃষ্টি হলেই কোন দিক দিয়ে পানি যেতে পারে না আমাদের জমি তুলে যায়। কল্লাল দাশ গুপ্ত বলে আমাদের খাল খানা খনন করে আমাদের ধান রক্ষা করতে প্রশাসনের প্রতি দাবি জানাই

এ ব্যাপারে লাখাই এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন বলেন কাল কোন করার মতো আমাদের ইউনিয়ন পরিষদে কোন বাজেট নেই।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা বলেন, কাল কোননের জন্য আমাদের কোন বাজেট নাই তবে উপজেলা প্রকৌশলী নিকট আছে কিনা তা দেখতে হবে তিনি আরো বলেন হওয়ার অঞ্চল উন্নয়ন প্রকল্পটি বন্ধ হওয়ায় অনেক কাজ করানো যাচ্ছে না।তিনি পরে বলেন আমি বিদায় হওয়ায়র আগে অন্যা কোন প্রকল্প থেকে বিকালের জন্য বরাদ্দ করে যাব।

লাখাই উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন বলেন খাল কননের জন্য জেলা প্রকৌশলীর নিকট একটি আবেদন করলে সেই আবেদন আমাদের কাছে পাঠালে পরে আমরা একটি রিপোর্ট দেব। তারাই কাজ করবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর