বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ ২৫ এর উদ্বোধন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৯ PM

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ ২৫ এর উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৫:৩১:৩৭ AM

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ ২৫ এর উদ্বোধন


বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এবার উদ্ভোধন হয়েছে খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ ২০২৫ ইং।

মঙ্গলবার দুপুরে রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খাজাঞ্চি ফেডারেশনের সভাপতি ফারহান আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি মুমিন খান মুন্না।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের নাট্য তারকা গ্রীণ বাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ ও বিপ্লব কুমার এস ওরফে উল্টা সদরুল।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,ফেডারেশন এর সাবেক সভাপতি রায়হান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী জাকির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ,আলী আহমদ,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান,মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমেদ শাহেদ,সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান,সদস্য রাজা মিয়া,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুস সালাম,প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন,সমুজ আহমদ সায়মন প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর